ইসলামপুরে আ,লীগের সম্মেলনে দুই পদে ছয় প্রার্থীর লড়াইয়ের আভাস  

0
4

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন ইসলামপুর ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিলে এবার রাজপথের পরীক্ষিতরা মাঠে নেমেছে। দুইজন সাবেক ও চারজন বর্তমান নেতার মধ্যে লড়াইয়ের আভাস হবে বলে এমনটায় জানা গেছে। ২৩ শে নভেম্বর আসন্ন ইউনিয়ন সম্মলন ও কাউন্সিলে বর্তমান সফল সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী এবার সভাপতি পদে লড়বেন বলে ঘোষনা দিয়েছেন।

তৃণমূল থেকে উঠে আসা এ নেতা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। শাহজাহান চৌধুুুুরী বর্তমানে ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি রাজনৈতিক মাঠে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণায় ব্যস্তমূখর ছিলেন। এবার তিনি সাধারন সম্পাদক পদ থেকে সভাপতি পদে নিবার্চন করার খবরে এ নিয়ে তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে।

সবমিলিয়ে হিসাব করলে ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে পারেন এ হেভিওয়েট প্রার্থী। এসব নিয়ে তিনি তৃণমূলের সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর সভাপতি প্রার্থীর খবরে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে। কারন তিনি সাহসী, সৎ ও যোগ্য।

সবদিক বিবেচনা করে মোটমোটি ভাবে ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে অভিজ্ঞ রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন এমনটাই অভিমত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর।

দলের চরম মুহুর্তে দলীয় বিভিন্ন সভা সেমিনারে এমনকি এলাকার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছিলেন। রাজপথের কান্ডারী শাহজাহানকে সভাপতি করা হলে গ্রামীন জনপদের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন। তবে ফরিদ ও শাহজাহানের নাম  তৃণমুল নেতাকর্মীদের মুখে মুখে।

সর্বোপরি আ,লীগের সভা সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের আঁকড়ে ধরে দখল করে নিয়েছেন আপামর জনতার হৃদয়ে স্থান।

তিনি ইউনিয়ন কাউন্সিলে প্রার্থী হচ্ছেন এমনতর খবরে সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। একদম তৃণমুল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ নেতা। পরিচিত মুখ ও তৃনমুল থেকে বেড়ে উঠা এ নেতা ইউনিয়নের সর্ব শ্রেণির মানুষের ভালবাসা নিয়ে লড়তে চান সভাপতি পদে।

ইসলামপুরের পরিচিত মুখ ইউনিয়ন আ,লীগের সাবেক সফল সভাপতি,ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উত্তর নাপিতখালীর হাজী মমতাজ আহমদের সুযোগ্য সন্তান।

কাউন্সিলের তারিখ ঘোষনা হওয়ার পর থেকে ইসলামপুুুরের সাধারণ মানুষের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্তমুখর এ নেতা সকলের সহযোগিতা কামনা করেন।

সবমিলিয়ে আসন্ন ইউনিয়ন কাউন্সিলে এ নেতা অপরাপর প্রার্থীদের মাঝে একজন ফ্যাক্টর প্রার্থী হিসাবে ফের আলোচনায় আসবেন এমনটাই আশাবাদী এলাকাবাসীর।

তৃনমুলের কর্মী মোস্তাক, মাহফুজ,শাহ আলম,রমজান আলী জানান, বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তারন্যের নিভর্র প্রাথীর দিকে ঝুকছেন।

ইসলামপুর আ,লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদের যাদের নাম শোভা পাচ্ছেন তারা হলেন,সাবেক ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক হাজী আবু জাফর, ইউনিয়নের সাবেক সভাপতি,সদর আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম খাঁন ও বর্তমান সভাপতি,সাবেক চেয়ারম্যান মনজুর আলম। সাধারন সম্পাদক পদে সাবেক সফল যুব ও ছাত্রনেতা এবং সদর আ,লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, সদর উপজেলা আ,লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ। দলের দু:সময় আর মাঠ পর্যায় থেকে বেড়ে ওঠা রাজনৈতিক নেতারা মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন।

সম্মেলনের সভাপতি প্রার্থী ফরিদুল ইসলাম খাঁন দীর্ঘকাল ধরে মুজিব আদর্শের রাজনীতি করে আসছেন। তিনি আসন্ন ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বপেশার লোকজনের সাথে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন।

সাধারন সম্পাদক প্রার্থী ওসমান গনি এ প্রতিবেদককে জানিয়েছেন, দীর্ঘ দুই যুগ ধরে আওয়ামী রাজনীতির সাথে নিজেকে সম্পৃত্ত রেথে অদ্যবদি পযন্ত দলের জন্য সময় ব্যয় করে যাচ্ছেন। তৃনমুলের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে।  এমনকি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাঁর সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এছাড়া তার সাথে তো আছেই দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙীরাও।

আরেক সাধারন সম্পাদক প্রার্থী শরিফ সমাজসেবামুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জাতীয় দিবস, দলীয় সভা সেমিনারসহ সকল অনুষ্টানে কঠোর পরিশ্রম করে সহযোগীতার হাত বাড়িয়ে তিনি কুড়িয়েছেন সুনাম।

বর্তমান সভাপতি মনজুর আলম ও সাবেক সাধারন সম্পাদক হাজী আবু জাফরের সাথে কথা বলা সম্ভব হয়নি।

আগেগ্রামকে শহরে রুপান্তরের জন্য সমবায়ের ভুমিকা অপরিসীমঃএমপি জাফর
পরেরামুর রাবার বাগানে ৪৯ হাজার ইয়াবাসহ আটক-১