
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে আটক করেছে। গত ০১/১০/২০১৯ ইং তারিখ সকাল হতে ০২/১১/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই আবুল কালাম-১, এএসআই কামাল হোসেন, এএসআই মহিউদ্দিন বেগ, এএসআই লোকমান হোসেন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর থানার মামলা নং-৫৩ তাং-১৮/০৮/২০১৯ ইং ধারা-৩৯৯/৪০২ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। আব্দুল হামিদ, পিতা- মৃত সিকদার আলী, সাং- টাইম বাজার, পূর্ব পুইছড়ি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
২। মোঃ সেলিম, পিতা- শামসুল আলম, সাং- ফদেনার ডেইল, বাজারের পশ্চিম পাশের্^, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার নন এফআই আর নং-৪৩২, তাং-০২৩/১১/২০১৯ ইং ধারা-পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ রাসেল, পিতা- নুর আহমদ, সাং- ধনিরছড়া, পূর্ব কাছমর পাড়া, রশিদনগর ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
২। কায়ছার হামিদ, পিতা- কামাল উদ্দীন, সাং- গোলানিরজুম, রশিদনগর ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
৩। কৃষ্ণ সুমন, পিতা- মৃত রতদ দে, সাং- ঘোনার পাড়া, রশিদনগর ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। ছৈয়দ হোসেন, পিতা- মৃত শরীয়ত উল্লাহ, সাং- বৈদ্য ঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।
২। মোঃ সাহাব উদ্দিন, পিতা- মৃত বেলায়েত আলী, সাং- পূর্ব পেশকার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৩। জসিম, পিতা- মোঃ কালু, সাং- কালির ছড়া শিয়া পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।













