বিএনপি নেতা খোকার মৃত্যুতে সাবেক এমপি কাজল ও জেলা বিএনপি’র শোক

0
8

প্রেস বিজ্ঞপ্তি :
বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল,  কক্সবাজার জেলা শাখার সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।

 

সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১টায় নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির সিনিয়র এই নেতা। তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় ১৮ অক্টোবর সাদেক হোসেন খোকাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা। চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। দুই বার কেবিনেট মন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি অবিভক্ত ঢাকার মেয়র, কেবিনেট মন্ত্রী ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি পদে ছিলেন।
তাঁর এই মৃত্যুতে শুধু জাতীয়তাবাদী পরিবার নয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুরো দেশবাসী শোকাহত। আমরা উনার আত্মার মাগফেরাত কামনা করছি।মহান আল্লাহ্ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

আগেজেলা ইজতেমা উপলক্ষে ডিসি সাহেবের বলি খেলা পেছানের আহবান
পরেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১৩