
মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
জেলা ইজতেমা বৃহস্পতিবার বাদে ফজরের নমাজের পর শুরু।এই বছর জেলা ইজতেমা ডায়বেটিস হাসপাতালের পশ্চিম-উত্তর পাশের এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। ৭,৮,৯ নভেম্বর দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩দিন ব্যাপি জেলা ইজতেমা শেষ হবে। ইনশাআল্লাহ্।
জানাগেছে ৭ নভেম্বর ফজরের নামাজের পর আম ইবয়ানের মাধ্যমে ইজতেমার শুরু হবে।
প্রতি বছরের ন্যায় এ বছরও তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের ইজতেমায় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে তাবলীগ জামাতের মুরুব্বি, আলেম-ওলামা ও সাথীদের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ মুসল্লির সমাবেশ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
তাবলীগ জামাতের প্রাণ কেন্দ্র ঢাকা কাকরাইলের মুরুব্বী সহ কক্সবাজার তাবলীগ জামাতের মুরুব্বীরা ইজতেমায় বয়ান করবেন।সকল কে দিনের দায়িত্ব নিয়ে আসার তৌফিক দান করুন।জেলা ইজতেমায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে রয়েছে। পাশাপাশি তাবলীগের সাথী নিরাপত্তার দায়িত্ব পালনে করবেন। যেকোন দুর্যোগ মোকাবেলায় ফায়ারসার্ভিস রয়েছে।













