“পশ্চিম সোনাইছড়ি ইসলামী যুব কল্যাণ সংসদ” এর তাফসীরুল কোরআন মাহফিল ২৭ ও ২৮শে ডিসেম্বর

0
4
আনছার উল্লাহ, উখিয়া।
 দ্বীন প্রচারের প্রচলিত মাধ্যম তাফসীরুল কোরআন মাহফিল।  তাওহিদ, রিসালাত ও আখিরাত, ঈমান ও আমল, হক্কুল্লাহ তথা আল্লাহর হক, হক্কুল ইবাদ বা বান্দার হক, হারাম, হালাল, জান্নাত, জাহান্নাম, তথা ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ঘটিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনধারণের জন্য ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম।
মদ-জুয়া, যাত্রা-পালা, নর্তকী ও গানের কনসার্ট আয়োজনের বিপরীতে বিগত ১৯ বছর যবৎ তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে সত্যিই খুব প্রশসংসার দাবিদার উখিয়া উপজেলাধীন ১নং জালিয়াপালং ইউপির অন্তর্গত ঐতিহ্যবাহী “পশ্চিম সোনাইছড়ি ইসলামী যুব কল্যাণ সংসদ”।
এরই ধারাবাহিকতায় “পশ্চিম সোনাইছড়ি ইসলামী যুব কল্যাণ সংসদ” এর উদ্যোগে আগামী ২৭ ও ২৮শে ডিসেম্বর ২০১৯ রোজ শুক্র-শনিবার দু’দিন ব্যাপী ২০মত তাফসীরুল কোরআন মাহফিলের দিন ধার্য্য করা হয়েছে।
প্রথম দিনে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত থাকবেন জনাব মাওলানা হাফেজ বশির আহমদ, চকরিয়া, কক্সবাজার ও  জনাব মাওলানা আবুল ফজল, সিনিয়র আরবী প্রভাষক, রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদরাসা।
দ্বিতীয় দিনে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত থাকবেন জনাব মাওলানা মোস্তফা মাহবুবুল আলম(সাতক্ষীরা), কোরআনিক সায়েন্স,  আল আজহার মিশর ও  মাওলানা আবদুল হক সাহেব, সহকারী অধ্যাপক, রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদরাসা।
মানুষদেরকে দ্বীনের পথে আনার জন্য নবী-রাসূলগণের উত্তরাধিকারী ঈমান ও ইলমবান উলামায়ে কেরাম দ্বারা
সুরেলা কণ্ঠে  কোরআন ও হাদিসের আলোকে সুন্দর, আকর্ষণীয়, যুক্তিপূর্ণ, হৃদয়স্পর্শী ও আবেদনময়  বয়ানের এই আয়োজনে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা ও দ্বীনি দাওয়াত রইল।
আগেকক্সবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু
পরেপোকখালী থেকে ইয়াবাসহ সাবেক বিজিবি সদস্য আটক