কক্সবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

0
6

এম.এ আজিজ রাসেলঃ
‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে সপ্তাহব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। পরে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন আগের চেয়ে এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আগামীতেও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং সদস্য সংখ্যাও বাড়বে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করেন। এই মহৎ কাজকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না। ‘উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন একটি প্রশংসনীয় উদ্যোগ।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রেই এগিয়ে গেছে। আমি আশা করব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলতে সহায়তা করবেন।

 

 

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী আবদুল মালেক বলেন, দুর্যোগ-দুর্ঘটনা জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আগামীতে এই প্রতিষ্ঠান আগুণ নিয়ন্ত্রণসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করবে ইনশাল্লাহ। তিনি বলেন, আগামী ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ মহড়া, পরিদর্শন, জনসচেতনতামূলক মাইকিং ও জনসংযোগ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ ইদ্রিস।

আগের‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ১
পরে“পশ্চিম সোনাইছড়ি ইসলামী যুব কল্যাণ সংসদ” এর তাফসীরুল কোরআন মাহফিল ২৭ ও ২৮শে ডিসেম্বর