খুরুশকুলে শিশু সহায়তা ও যুব উন্নয়ন ফোরামের সাইনবোর্ড দিয়ে কোচিং বাণিজ্য

0
7

 

নিজস্ব প্রতিবেদক
জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন ও পরবর্তী কয়েক মাস কোচিং বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু পরীক্ষা চলাকালীন সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধঙ্গুলী দেখিয়ে সদর উপজেলার খুরুশকুলে শিশু সহায়তা ও যুব উন্নয়ন ফোরামের সাইনবোর্ড দিয়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। চক্রটি হরদম কোচিং বাণিজ্য নিয়ে মেতে রয়েছে।
স্থানীয়রা বলেন, প্রতিদিন সকাল-বিকাল ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে। পরীক্ষা চলাকালীন অল্প কয়েকদিন এর জন্য কোমলমতি শিক্ষার্থীদের কাছ হতে মোটা অংকের টাকা নেয়ার চুক্তি করা হয় অভিভাবকদের সাথে। কাজেই তারা কৌশল হিসেবে শিশু সহায়তা ও যুব উন্নয়ন ফোরাম নামে সাইনবোর্ড ব্যবহার করছে। এতে কম্পিউটার প্রশিক্ষণ নামে মাত্র ক্লাস, কাজে মাত্র লাকড়ির দোকানের মত পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে সহযোগী হিসেবে কক্সবাজার হতে ভাড়া করে নানা শিক্ষক আনা হচ্ছে। তাদের এক মাসের জন্য নির্দিষ্ট অংকের টাকার বিনিময়ে কোচিংয়ে পাঠদানের সুযোগ দেওয়া হয়। এসব অপকর্মের মূল হোতা হিসেবে ব্যবহার করা হচ্ছে খুরুশকুল কোনার পাড়ার মোস্তাক আহম্মদ। সে নানা কৌশলে এটি নিয়ে বাণিজ্য করে মোটা অংকের টাকা আদায় করছে। তাই খুরুশকুলে কোচিং বাণিজ্য বন্ধে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ,এম মাহফুজুর রহমান বলেন, খবর নিয়ে এটি বন্ধ করা হবে। এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আগেডিবির জালে বিকাশ জালিয়াতি চক্রের সদস্য আটক
পরেচকরিয়ায় অনলাইন ক্যাসিনোর ৯ জুয়াড়ি আটক