ঘূর্ণিঝড় বুলবুলের কারনে জেএসসি–জেডিসির শনিবারের পরীক্ষা স্থগিত

0
7

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে শনিবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

মু. জিয়াউল হক জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রথম আলো।

আগেমোংলা-পায়রায় ৭, চট্টগ্রাম ৬, কক্সবাজার ৪ নং বিপদ সংকেত
পরেমহেশখালীতে সীমানা বিরোধ নিয়ে ১ যুবক খুনঃআহত-২