ইসলামাবাদে ছাত্রী ধর্ষণ মামলার আসামি আটক

0
2

ইজিএন ডেস্কঃ

চট্টগ্রামের বন্দর থানায় দায়েরকৃত ছাত্রী ধর্ষন মামলার পলাতক আসামী মোঃ ফয়সাল প্রকাশ ফারজিম (১৮) নামের এক কিশোরকে ঈদগাহ তদন্ত কেন্দ্রের সহায়তায় ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া থেকে গ্রেপ্তার করেছে বন্দর থানার পুলিশ। ৮ নভেম্বর রাত ৮ টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে সক্ষম। গ্রেপ্তারকৃত ফারজিন ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারের পূর্বে রাজঘাট এলাকার নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। ঈদগাহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, গত ২৯ অক্টোবর গ্রেপ্তারকৃত তানজিন পূর্ব পরিচয়ের সুবাদে মোবাইল ফোনে বিয়ের প্রলোভনে ফেলিয়ে বাঁশখালী উপজেলার (সঙ্গত কারণে নাম গোপন রাখা হল) সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে চট্টগ্রাম শহরের সদরঘাট এলাকায় নিয়ে ধর্ষন করে কৌশলে পালিয়ে আসে। পরে ঐ ছাত্রী বাদী হয়ে সিএমপি’র বন্দর থানায় ধর্ষনের মামলা দায়ের করেন। ঐ মামলার সূত্র ধরে বন্দর থানার সেকেন্ড অফিসার মোঃ সালাউদ্দীউন জাহেদ সহযোগিতা চাইলে ঈদগাহ তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে একদল পুলিশ ধৃত আসামী তানজিনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, ধৃত আসামীকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

আগেমহেশখালীতে সীমানা বিরোধ নিয়ে ১ যুবক খুনঃআহত-২
পরেক্ষমতা, লোভ, লালসা এড. আহমদ হোসাইনকে স্পর্শ করতে পারেনি