শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আটক ১

0
5

 

কক্সবাজার খবর ডেস্কঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইস্তাম্বুল থেকে ঢাকায় আগত তার্কিস  এয়ারলাইন্সের ফ্লাইট নং-TK712-এর যাত্রী হাসান আলীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম।

কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেল নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে শনিবার ভোর সাড়ে ৫ টায় ইস্তাম্বুল থেকে  ঢাকায় আগত তার্কিস এয়ারলাইন্সের  ফ্লাইট নং-TK712-এর যাত্রী হাসান আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশী করে তার লাগেজে ১ টি বিদেশী পিস্তল ও ১০০ টি গুলি পাওয়া যায়।

আগেনিরাপদে আছেন সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকরা
পরেশ্রমিক লীগের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক খশরু