শ্রমিক লীগের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক খশরু

0
6

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক হয়েছেন কে এম আজম খশরু। এছাড়া কার্যকরী সভাপতি হয়েছেন মোল্লা আবুল কালাম আজাদ।

শনিবার (০৯ নভেম্বর) শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন  করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশনের পর বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটিতে সভাপতি ছিলেন শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক ছিলেন সিরাজুল ইসলাম।

আগেশাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আটক ১
পরেচট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বিকেল চারটা থেকে বন্ধ হয়ে গেল