
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১১ নভেম্বর ভোর সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঐদিন সকালে সদরের ঈদগাঁও দক্ষিণ মেহেরঘোনা নুর- কমিউনিটি সেন্টারস্থ শাহ জব্বারিয়া মাদ্রাসার সামনে যাত্রীবাহী পরিবহন খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্ররণ করেন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে কমিউনিটি পুলিশিং নেতা মাহবুবুল আলম এ প্রতিবেদককে উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ গাড়ীর চালক ঘুমন্ত অবস্থায় ছিল বলে লোকজন ধারনা করেন।













