
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
দক্ষিন এশিয়ার বৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যােগে ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশ অনুষ্টিত হয়।
১১ নভেম্বর বিকেল তিনটায় ঈদগাহ পাবলিক লাইব্রেরী মাঠে এ যুব সমাবেশ ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাশেল উদ্দিন রাশেদের পরিচালনায় সমাবেশ
উদ্বোধন করেন, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও পরিচ্ছন্ন যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকো।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। বিশেষ অতিথির হিসেবে ছিলেন,জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদু রহিম,কুতুব উদ্দিন,
সদর যুবলীগের সহ সভাপতি মিজানুল হক,সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন,নাছির উদ্দিন জয়,অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম। বক্তব্য রাখেন,ইসলামপুর যুবলীগ সভাপতি ওসমান আলী মোর্শেদ,সাধারন সম্পাদক শাহিন, চৌফলদন্ডী সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত,ঈদগাঁও ছাত্রলীগ সভাপতি রাহুল পাল,ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব আলম,সাধারন সম্পাদক সাজিম। উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা কাফি আনোয়ার,ঈদগাঁও ২নং ওয়ার্ড় আ,লীগের সাবেক সাধারন সম্পাদক এম আবুহেনা সাগর,নুরুল হুদা,সদর যুবলীগ নেতা শাহাজাহান সিরাজ,কামাল উদ্দিন, যুবনেতা হাসান তারেক, ঈদগাঁও যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল হক ভাইয়া, যুবনেতা শাহজাহান, সাহাদত হোসেন, তরুন যুবনেতা জিল্লুসহ তৃনমুল থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী। যুব সমাবেশের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে যুবলীগের ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।













