
মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছালামত উল্লাহকে গ্রেফতার করেছে।
মহেশখালী থানার এস আই সৈয়দ ছানা উল্লাহ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ নভেম্বর ভোরে তার বাড়ী থেকে তাকে আটক করেন। সে চট্টগ্রাম কতোয়ালী থানার মামলা নং-১৩(২)০৬ এর ০৮(বছর) এর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ফেরারী আসামী।
তিনি মহেশখালী পৌরসভা ৫ নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকার মোঃ কাছিম আলীর পুত্র বলে জানা গেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ছালামত উল্লাহকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।













