
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁওতে আল কোরআন মানব কল্যান পরিষ দের উদ্যােগে দ্বিতীয়বারের মত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্টিত হয়েছে।১৫ নভেম্বর ঈদগাঁওর চাউল বাজার চত্তরে এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার তাফসীর পেশ করেন,সুদুর ঢাকা থেকে আগত মাওলানা মুফতি মুসলেম উদ্দিন কাউচারী।
প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসীর পেশ করেন, মাওলানা মুফতি আবদুল ফাত্তাহ বিন আমিন।
বিশেষ বক্তার তাশরীফ পেশ করেন,ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম,মাওলানা জসিম উদ্দিন মিজ বাহ ও ঈদগাঁও বাসষ্টেশন জামে মসজিদের পেশ ইমাম নুরুল আবছার। এ তাফসীরুল কোরআন সংগঠনের সদস্যরা বিভিন্ন ইভেন্টে দায়িত্ব পালন করেন। ধর্মপ্রান মুসল্লিরা গভীর রাত অবধি ওয়া য়েজগনের তাশরীফ শ্রবন করেন।













