
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে সাবেক যুবনেতা ফেরদৌস মৃত্যুবরন করেছেন ( ইন্না..রাজেউন)। ১৭ই নভেম্বর বিকেল আনুমানিক চারটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন,তারই ভাগিনা ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি।ফেরদৌস ঈদগাঁও পশ্চিম ভোমরিয়াঘোনা মন্ডল পাড়ার মৃত নুর আহমদের পূত্র বলে জানা যায়। স্থানীয় মেম্বার মুন্না পাল, ফেরদৌস মারা গেছেন বলে জানান। তিনি ঈদগাঁও যুবলীগের সাবেক সহ সভাপতি ও ৮নং ওয়ার্ড় কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন। মরহুমের মৃত্যুতে কর্মীরা গভীরভাবে শোকাহত। এ সাবেক যুব নেতা দলের দু:সময়ের নিবেদিত কর্মী ও সুবক্তা ছিলেন।













