খুটাখালীর ইঞ্জিনিয়ার বোরহানের ইন্তেকাল, কাল জানাযা

0
7

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহ

চট্রগ্রাম উন্নয়ন কতৃপক্ষের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার কাজী বোরহান উদ্দীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি… রাজেউন।
রবিবার ১৭ নভেম্বর সন্ধ্যা ৭ টার সময় চট্রগ্রামস্থ একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ পাড়ার মরহুম মাষ্টার আবদু ছমদের কনিষ্ট পুত্র ও মরহুম মাষ্টার অলি উল্লাহর ছোট ভাই। তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারের চট্রগ্রাম চন্দনপুরায় বসবাস করতেন।
তার স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন রয়েছে।
আগামীকাল সোমবার ১৮ নভেম্বর বাদে জোহর খুটাখালী কিশলয় স্কুল মাঠে তাঁর নামাজে জানাযা আদায় করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা কিশলয় স্কুলের সহকারী শিক্ষক কাজী আফ্ফান চৌধুরী।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।

আগেদীর্ঘদিন পর খুলতে যাচ্ছে আমিরাতের শ্রমবাজার
পরেশেষ মুহুর্তে মেলায় করদাতাদের ভিড়ঃ ৩য় দিন আদায় ৩৩ লাখ ৬২ হাজার ৫৭৫ টাকা