মহেশখালীতে পানিতে ডুবে যুবতীর মৃত্যু

0
15

এম এ রহমান ছিদ্দিকী,মহেশখালী:
মহেশখালি উপজেলার ছোট মহেশখালি ইউনিয়নের মুদিরছড়া (৫ নং ওয়ার্ড)  এলাকায় গতকাল (সোমবার) আনুমানিক বিকাল ৫ টায় বাড়ির কাজ শেষেপার্শবর্তী  পুকুরে গোসল করতে নেমে  খাইরুন্নেছা(২৪) নামক এক যুবতী নিখোঁজ হয়েছে।

স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় কিন্তুু  উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আজ সকাল ৭ টার দিকে মেয়েটিকে মৃতঅবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় জনপ্রতিনিধি। স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আগেপেকুয়ায় পুলিশ-ডাকাত ত্রিমুখি গোলাগুলি : ডাকাত নিহত
পরেকক্সবাজারেই মজুদ আছে ৩ লাখ মেট্রিক টন লবণ