
ঈদগাঁহ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগ পোকখালী ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ডের সম্মেলন কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকালে পশ্চিম গোমাতলী সরকারি প্রাথমিক মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ও কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী( গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সদস্য) নুরুল হুদা সওদাগর(রাজঘাট) ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন( গোমাতলী ভুমিহীন কৃষি সমবায় সমিতির সদস্য) মনছুর আলম( গাইট্যাখালী)। এদিকে তৃনমুল কর্মীদের প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার কাউন্সিলর, ডেলিগেট, ইউনিয়ন কমিটির সভাপতি, ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত সভাপতি নুরুল হুদা সওদাগর ও সাধারণ সম্পাদক মনছুর আলম। অপরদিকে নবনির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদককে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির কার্যকরি কমিটির নেতৃবৃন্দরা।













