সশস্ত্রবাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
3

সশস্ত্রবাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে এই শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল শহীদদের সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তখন বিউগলে করুণ সুর বাজানো হয়।

এর আগে দিবসটি উপলক্ষে ভোরে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সূত্র : জয়নিউজ/পিডি

আগেমহেশখালীতে শনিবার আত্মসমর্পণ করছে শতাধিক জলদস্যু
পরেফের স্বাভাবিক চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন