নব আঙ্গিকে হোসেন ব্রাদার্স’র পথচলা শুরু

0
3

 

নিজস্ব প্রতিবেদক
শহরের এতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান “হোসেন ব্রাদার্স” সুপরিসর ও নব আঙ্গিকে পথচলা শুরু করেছে। শুক্রবার (২২ নভেম্বর) সিকদার মহলের বিপরীতে হাসিনা গার্ডেন ভবনের নিচতলায় স্বনামধন্য এই প্রতিষ্ঠানের নতুন যাত্রার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম, কক্সবাজার কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিম ও শিক্ষাবিদ সৈয়দ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা, ইমাম নুরুল মোস্তফা, হোসেন ব্রাদার্সের কর্ণধার শেখ আশিকুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালন করেন বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল মোস্তফা।
জানা যায়, ১৯৭৫ সালে হোসেন ব্রাদার্স প্রতিষ্ঠা করেন পূর্ব টেকপাড়ার শিক্ষানুরাগী মরহুম শেখ ইত্তেজা হোসেন। মরহুমের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অল্প দিনের মধ্যে হোসেন ব্রাদার্সের সুনাম ছড়িয়ে পড়ে শহর ছাড়িয়ে জেলাব্যাপী। মরহুম শেখ ইত্তেজা হোসেনের পর প্রতিষ্ঠানের হাল ধরেন তার সুযোগ্য পুত্র শেখ আশিকুজ্জামান। তার সুদক্ষ পরিচালনায় হোসেন ব্রাদার্স আস্থা ও ভালবাসার প্রতীক হিসেবে ক্রেতাদের মন জয় করেছে। তাই ক্রেতাদের সুবিধা ও অবিরাম সেবা দিতে পুরোনো মলাট পরিবর্তন করে বর্তমানে ১১শ’ স্কয়ার ফিটের সুপরিসর স্পেস নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে এই প্রতিষ্ঠানকে। বর্তমানে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের স্টেশনারি সামগ্রী ছাড়াও মিলবে স্কুল ব্যাগ, খেলনা, পেইন্টিং সামগ্রী, বাসা-বাড়ির দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী। আর তা নেয়া যাবে নির্দিষ্ট দামে নিজের পছন্দ অনুযায়ী সানন্দে ঘুরে ঘুরে। তবে পরিবেশের কথা মাথায় রেখে ক্রেতাদের কোন পলিথিন ব্যাগের পরিবরতে কাপড় এবং কাগজের ব্যাগ ব্যবহার করা হবে।

 

এ বিষয়ে হোসেন ব্রাদার্সের সত্ত¡াধিকারি শেখ আশিকুজ্জামান বলেন, ক্রেতাদের ভালবাসায় আমার অনেক দূর এগিয়েছি। তাই সেই আস্থা ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তিনি সবাইকে নতুন পথচলায় হোসেন ব্রাদার্সের সারথী হওয়ার আহবান জানান।

আগেকক্সবাজারের কয়লা বিদ্যুৎ বাতাসে ছড়াবে ৭ কোটি টন বিষাক্ত গ্যাস
পরেরামুর জোয়ারিয়ানালায় মসজিদের স্থাপনা ভাংচুরঃ কমিটির সভাপতি সহ আহত ৩