
গত একদিন ধরে কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আশফাক শাহরিয়ার তূর্জয় (১৪) নিখোঁজ রয়েছে।
নিখোঁজ তূর্জয় কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমের বড় বোনের ছেলে ।
তার বাবা রামু চাকমার কুলের সৌদি প্রবাসী আলহাজ্ব ফরিদ আলম ও মা আরেফা বেগম। সে তাদের বড় ছেলে ।বর্তমানে স্বপরিবারে কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকায় থাকে।
নিখোঁজ তূর্জয়ের মামা কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম সিবিএল২৪-কে জানান, ‘গতকাল ২২ নভেম্বর (শুক্রবার) বাদ আসর থেকে তাকে পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও তার হদিশ পাওয়া যায়নি। একদিন অতিবাহিত হওয়ার পরও তূর্জয় বাসায় না ফেরায় পরিবারের সকল সদস্য প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠায় পার করছে।’
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার খুঁজ পেয়ে থাকলে প্রভাষক জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে নিখোঁজের পরিবার।
যোগাযোগের ঠিকানা
ফ্ল্যাট নং-০৮, চতুর্থ তলা, ফাতেমা মঞ্জিল, মধ্যম বাহারছড়া, কক্সবাজার পৌরসভা।
মোবাইল: ০১৮১৪-৮১৮০২৯













