রেজু খাল বিজিবির চেকপোষ্টে ইয়াবাসহ ২জন আটক

0
2
কায়সার হামিদ মানিক,উখিয়া
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা কক্সবাজারগামী সন্দেহভাজন সিএনজি তল্লাশি করে ৪০০০ হাজার পিছ ইয়াবাসহ টেকনাফ বাহারছড়া শামলাপুর মহেশখালী পাড়া আবু বক্কর সিদ্দিকের ছেলে আরাফাত হোসেন (২০) ও একই এলাকার হাসেম আলীর ছেলে মোঃ হাসান আলী ১৯ রেজুখাল বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ আটক হয়েছেন।
হাবিলদার মোঃ শাকিনুর রহমান জানান, ২৩ নভেম্বর সকল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিকে তল্লাশি করা হলে ইয়াবাসহ দুজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা ও ব্যবহৃত দুইটি মোবাইল নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে জানান রেজু খাল বিজিবি ইনচার্জ।
আগেখরুলিয়ায় বকাটের মারধরে দাঁত ভেঙ্গেছে বৃদ্ধের, চোখ হারানোর শঙ্কাও
পরেঅনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দেয়া হোক