
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবক মহল। ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে এক
সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা। সেখানে অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদুল করিম।
তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত ২০১০ সালে দায়িত্ব গ্রহনের পর থেকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নিবার্চনের কোন তফসীল কখনো আমরা অভিবাবকদেরকে জানার সুযোগ দেয়নি। প্রতিবারই তিনি নিজেই অনুগত লোকদের নিয়ে সংগোপনে পছন্দের কমিটি গঠন করেছেন। ফলে আমরা প্রকৃত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছি। প্রতিষ্টানটিও যোগ্য নেতৃত্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি গঠন কার্যেও প্রধান শিক্ষক ব্যাপক কারচুপি ও লুকোচুরির পাঁয়তারা করছেন। ফলে এবারও আমরা প্রকৃত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবার আশংকা করছি। পাশাপাশি আমরা আগ্রহী ও সচেতন অভিভাবকবৃন্দ ম্যানেজিং কমিটির অভিভাবক ক্যাটাগরিতে নিবার্চনের সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছি। এমন হলে আমরা অভিভাবকবৃন্দ দূর্বার আন্দোলন গড়ে তুলবো।
এমতাবস্থায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সংশ্লিষ্ট সকলের জ্ঞাতসারে, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্টানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানাচ্ছি এবং গনমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট প্রসাশনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। এই সংবাদ সম্মেলনে প্রায় শতাধিক অভিভাবক অংশগ্রহন করে স্বচ্ছভাবে নির্বাচন দেয়ার জোর দাবী জানান।













