ঈদগাঁওতে ওয়ার্ড় যুবলীগ আহবায়ক মিজানকে রাতের অন্ধকারে কুপিয়েছে সন্ত্রাসীরা 

0
6
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁও ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানকে সন্ত্রাসীরা কুপি য়েছে। ২৬শে নভেম্বর রাত আনুমানিক দুইটার দিকে ইউনিয়নেরক জঙ্গল মাছুয়াখালী নিজস্ব মাছের ফিশারী দেখাশুনা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়। পরে খবর পেয়ে সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিনও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মিজানের মাথা,কানে ও হাতে ৪/৫টি কুপি য়েছে সন্ত্রাসীরা। তার অবস্থা বেগতিক হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
যুবনেতা জামিল জানিয়েছেন,এলাকার চিহৃিত অপরাধী চক্ররা যুবলীগ নেতা মিজানকে রাতের অন্ধকারে কুপিয়েছে।
মিজানের এক নিকটাত্বীয় জানিয়েছেন,তিনি বর্তমানে চট্রগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অব স্থায় রয়েছে। বিনা কারনে তার উপর অতর্কিত ভাবে হামলাসহ কুপানোর সুষ্ট বিচার চাই।
ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি জানিয়েছেন,ওয়ার্ড় যুবলীগের আহবায়ক মিজানের উপর সন্ত্রাসী হামলা আসলে দু:খ জনক। অপরাধীদের গ্রেফতার দাবী।
আগে৩৬ বছর কারাভোগের পর প্রমাণ হলো তারা নির্দোষ
পরেবিয়ের আগে সব পুরুষই সিংহ: ধোনি