
আবদুল মালেক সিকদার, রামু
গণতন্ত্র অক্ষুন্ন রেখে বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগড় ইউনিয়নের ত্রি-বর্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৭ নভেম্বর বিকাল ৫ টায় ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ে নুরুল ইসলাম বাঙালির সভাপতিত্বে সাধারন সম্পাদক হাজী নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট সুলতানুল আলম, প্রধান বক্তা রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, সহ সভাপতি নুরুল আমিন মাষ্টার, হাকিম আলী, সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল,সাবেক সাধারন সম্পাদক শামশুল আলম যুগ্ম সাধারন সম্পাদক সুজন শর্মা,
সাংগঠনিক সম্পাদক ইউনুস রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, যুগ্ম সাধারন সম্পাদক সুজন শর্মা, সাবেক রামু উপজেলা ছাত্র লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক আবদুল মালেক সিকদার,উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম সিকদার,নাছির উদ্দিন সিকদার, সাংবাদিক হাছান তারেক মুকিম, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আক্তার কামাল, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ ডাক্তার, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন শিশির, সাহাবু উদ্দিন কলিফা,সাংগঠনিক সম্পাদক আয়ূব তাহের, বেদার মিয়া, সদস্য মনিরুল ইসলাম মনির,আলমগীর হোসেন, কায়েসুল ইসলাম কায়েস, শামশুজ্জুদা (সোনা মিয়া)। উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ এবং ৯ টি ওয়ার্ড়ের কাউন্সিলার, ডেলিগেটসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাার হাতকে শক্তিশালী করার লক্ষে তৃনমুল আওয়ামীলীগের প্রত্যক্ষ ভোট নেতা নির্বাচিত করতে হবে। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় শুরু হয় এতে সভাপতি পদে বর্তামান সাধারন সম্পাদক হাজী নুরুল আলম (আনারস মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন) এবং ঈদগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির যুবলীগ থেকে পদত্যাগ করে সভাপতি পদে ( চেয়ার মার্কা নিয়ে প্রার্থী হন। ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন শিশির,(ফুটবল) মার্কা নিয়ে সাধারন সম্পাদক পদে প্রার্থীহন,সদস্য কায়েসুল ইসালাম বাংগালী(কাতাল মাছ)মার্কা
নিয়ে সাধারন সম্পাদক পদে প্রার্থীহন। গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলার গনের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন বর্তমান সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কায়েসুল ইসলাম বাঙালি।













