মহেশখালীতে সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু

0
5

মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীতে সড়ক দূর্ঘটনায় রোকেয়া বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর কালারমানছড়াস্থ বালুর ডেইল নামক স্থানে।

জানা যায়, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা জাবের আহমদের কন্যা রোকেয়া বেগম ২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় পিতার বাড়ী থেকে অটো রিক্সা যোগে বদরখালীতে যাওয়ার পথে বালুর ডেইল নামক স্থানে পৌঁছলে আসাবধানতা বশত গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।

 

 

এতে মারাত্মক অবস্থায় পথচারীরা রোকেয়া বেগমকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে মৃত্যু ঘটে।

৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে জানাযার নামাজের শেষে কালারমারছড়াস্থ নয়া পাড়া কবরস্থানে রোকেয়া বেগমের লাশ দাফন সম্পন্ন হয়।

আগেকউক চেয়ারম্যানকে ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতির ফুলেল শুভেচ্ছা
পরেঘুমধুমে ইটভাটাসহ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা।