কিশলয় ৯৪ ব্যাচ মিজানের ইন্তেকাল, বাদ এশা জানাযা

0
6

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহ

চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৯৪ ব্যাচের ছাত্র ও উপজেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…… রাজেউন। বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টার সময় তিনি মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
তিনি বর্নিত ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হাজী পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবদু শুক্কুরের বড় পুত্র।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন মিজান কক্সবাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্য হাজীপাড়া ষ্টেশনে সিএনজি থেকে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিলেন। কথা বলার একপর্যায়ে সে মাটিতে ঢলে পড়ে।
পরিবারের লোকজন দ্রুত তাকে খুটাখালী হাসপাতালে ও পরে ঈদগাঁহ মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে তিনি ষ্ট্রোক করেছেন।
একইদিন বাদে এশা তার নামাজে জানাযা কিশলয় স্কুল মাঠে অনুষ্টিত হবে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান ও কিশলয় ৯৪ ব্যাচ প্রাক্তন সহপার্টি সংসদের নেতৃবৃন্দরা।

আগেইসলামপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পরেরামু’র কানারাজার সুড়ঙ্গের প্রতি কৌতুহলঃ কাল প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে আসছেন অধিদপ্তরের মহাপরিচালক