
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
উপজাতীয় মুসলিম আদর্শ সংঘের আত্বপ্রকাশ হয়। ৬ই নভেম্বর বিকেলে ঈদগাঁও বাজারস্থ সংগঠন অস্থায়ী কার্যালয়ে উপজাতীয় মুসলিম সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। এ সভায় উপজাতীয় মুসলিমরা উপস্থিত ছিল। সভা শেষে উপস্থিত সকলের সর্বসস্মতিক্রমে সাইফুল ইসলাম ত্রিপুরাকে সভাপতি এবং মো: সাদেকুল ইসলাম ত্রিপুরাকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।
এ সংগঠন তাদের প্রথম সেবামুলক কার্যক্রমের অংশ হিসেবে গরীব অসহায়, চোখে দেখতে পাচ্ছিলনা আলীকদমের বিদ্যামনি ত্রিপুরার চোখের ছানি অপারেশন সম্পন্ন করে। উপ জাতীয় মহিলা মুসলিম জান্নাতুল বাকেয়াকে সেলাই মেশিন প্রদান, রোয়াংছড়ির কচ্ছপতলী এলাকায় পানির ব্যবস্থাপনা করার পরিকল্পনা গৃহীত হয়েছে।
উল্লেখ্য যে, প্রথম সেবামুলক কাজ সম্পন্ন করার জন্য ডা: মো: ইউসুফ আলীর কাছে সাহায্য কামনা করেন আদর্শ মুসলিম সংঘ।













