প্রকৃত আওয়ামী লীগ থেকে সভাপতি/সম্পাদক নির্বাচিত করুন-টিটু

0
8

 

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দিক ঘনিয়ে আসছে। এ অবস্থায় কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ আতাউস সামাদ চৌধুরী টিটু নিজের ভেরিফাইড পেইসবুকে প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচিত করতে কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি লিখেছেন, ওয়ার্ড় সম্মেলনে যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলে আমার ভাই। আমরা সবাই আওয়ামী পরিবারের সদস্য। আমি হলফ করে বলতেছি খুরুশকুল ইউনিয়নের ০১থেকে ০৯নং ওয়ার্ড়ে আমার নিজের কোন প্রার্থী নাই। যারা ওয়ার্ড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলে আমার দলের সহযোদ্ধা। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার আপনজন বা শক্র নই সুতরাং আমরা আওয়ামী পরিবারের সকল সদস্য এক ও অভিন্ন।

পাঠকের সুবিধার্থে তার লেখা পোস্টটি হুবুহু তুলে ধরা হলো—-

সম্মানিত খুরুশকুল আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের তৃণমূলের নেতা -কর্মী ও ভাই বোনেরা, আচ্ছালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার। বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার সদর উপজেলা শাখার পক্ষ হতে আপনাদের জানাই মুজিবীয় শুভেচ্ছা।

আপনারা নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী কিছু দিনের মধ্যে খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড় পর্যায়ে ত্রি – বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০১৯ অনুষ্ঠিত হবে।

উক্ত ওয়ার্ড় সম্মেলনে যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলে আমার ভাই। আমরা সবাই আওয়ামী পরিবারের সদস্য। আমি হলফ করে বলতেছি খুরুশকুল ইউনিয়নের ০১থেকে ০৯নং ওয়ার্ড়ে আমার নিজের কোন প্রার্থী নাই। যারা ওয়ার্ড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলে আমার দলের সহযোদ্ধা। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার আপনজন বা শক্র নই সুতরাং আমরা আওয়ামী পরিবারের সকল সদস্য এক ও অভিন্ন।

আপনারা যারা খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের ০১ হতে ০৯ নং ওয়ার্ড়ে কাউন্সিলর হবেন আপনারা স্বজ্ঞানে আপনাদের ওয়ার্ড়ে প্রকৃত আওয়ামীলীগ হতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার চেষ্টা অব্যাহত রাখবেন।

আপনারা যারা খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের ০১হতে ০৯ ওয়ার্ড়ের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন আপনারা ওয়ার্ড়ের কাউন্সিলর তালিকা করার সময় আপনার ওয়ার্ড়ে যারা জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড়ের সিনিয়র নেতৃবৃন্দ আছে উনাদের সাথে আলোচনাক্রমে কাউন্সিলর তালিকা প্রস্তুত করলে এতে কোন প্রকার অনুপ্রবেশকারী,হাইব্রিড, বা অন্য কোন দলের নেতা কর্মীরা কাউন্সিলর হতে পারবে না। এই নির্বাচন আওয়ামী পরিবারের মধ্যে নির্বাচন, এখানে খেয়াল রাখতে হবে আমরা সকলে ভাই ভাই, আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা হবে তবে কোন কোন প্রতিহিংসা নই।

আপনারা সবসময় আওয়ামী পরিবারের লোকজনদের অগ্রাধিকার দিবেন সেটা সংগঠনের গঠনতন্ত্রে উল্লেখ আছে।
সংগঠনের গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ আছে ওয়ার্ড়ে কাউন্সিলর করার ক্ষেত্রে কাদের কে অগ্রাধিকার দেয়া হবে এবং সংগঠনের নেতা হতে অবশ্য সংগঠনের সাথে কমপক্ষে ১২ বছর জড়িত থাকতে হবে। সংগঠনে যাদের নতুন সদস্য সংগ্রহ করা হবে উনারা গঠনতন্ত্রে অনুযায়ী সাধারণ সদস্য হিসাবে গন্য হবেন।

ওয়ার্ড় সম্মেলন করার আগে ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক যে কাউন্সিলর তালিকা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির নিকট জমা দিবেন, ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক বিশেষ বর্ধিত সভা আহবান করবেন এবং ওয়ার্ড় তালিকা যাচাই বাছাই করে পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় উক্ত কাউন্সিলর তালিকা সমুহ অনুমোদন এবং কোন কোন ওয়ার্ড়ের সম্মেলন যৌথভাবে এবং কোন কোন ওয়ার্ড় আলাদা ভাবে কোন কোন স্হানে ও তারিখে, এবং সময়ে সম্মেলন করলে সংগঠনের তৃণমূলের প্রবীণ, ত্যাগী, নেতা কর্মীরা উৎসাহিত হবেন তা নির্ধারণ করবেন। আমি প্রত্যাশা করছি খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের আসন্ন সম্মেলন হউক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হউক।

আমি আশা করছি খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের আসন্ন সম্মেলন হবে প্রবীণ ও প্রকৃত,ত্যাগী আওয়ামীলীগ পরিবারের মিলন মেলা।

পরিশেষে, আমি বাংলাদেশ আওয়ামীলীগ খুরুশকুল ইউনিয়ন শাখার কার্যকরী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ এবং সকল ওয়ার্ড়ের সভাপতি ও সাধারণ সম্পাদক গণের নিকট অনুরোধ করব সংগঠনের স্বার্থে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করার জন্য এবং জেলা,উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড় আওয়ামীলীগের ত্যাগী ও প্রবীণ এবং আওয়ামী লীগ পরিবারের সদস্যদের মূল্যায়ন করে একটি অনুপ্রবেশকারী,হাইব্রিড, জামায়াত, বি,এন,পি ও মাদকাসক্ত, মাদক বিক্রেতা, সন্ত্রাসী, ভূমিদস্যু, হুন্ডি ব্যবসায়ী মুক্ত একটি পরিচ্ছন্ন আওয়ামীলীগ উপহার দিবেন।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। ইনশা আল্লাহ।

পরিশেষে, মহান আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ ও সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন।

আমার উপরোক্ত লেখায় কোন ভুল ত্রুটি থাকলে সংশোধন করার পরামর্শ ও কেহ কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।

লেখক-

আতাউস সামাদ চৌধুরী টিটু, পিতা – মরহুম নুরুল আলম চৌধুরী, সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, খুরুশকুল ইউনিয়ন পরিষদে। সন ১৯৭২-১৯৭৫ ইংরেজি সাল).সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার সদর উপজেলা শাখা ও খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যকরী কমিটি, ( সাবেক ছাত্রলীগ, যুবলীগ কর্মী এবং জন্মগতভাবে আওয়ামীলীগ পরিবারের সদস্য ), যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার সদর উপজেলা শাখা, কক্সবাজার ও কার্য নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ খুরুশকুল ইউনিয়ন শাখা, সদর কক্সবাজার।

আগেকক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পরেদিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩