
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
দক্ষিণ চট্রগ্রামের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন, সিটিজি ব্লাড ব্যাংকের ”৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ১৩ই ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্র্যলী, থ্যালাসেমিয়া সচেতন আলোচনা,সংগঠন সম্মাননা এবং গুণীজন সংবর্ধনা চট্রগ্রাম জেলা আইনজীবী মিলনায়তন হল রুমে সংগঠনের এডমিন মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে সংগঠনের এডমিন নাছির উদ্দিনের সঞ্চালনায় ৭ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
সিটিজি ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে মানবতার কাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অবদান রাখায়
বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারকে এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দের হাত থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মামুনর রশিদ মিশুক, এডমিন মো: রিফাত, সহ-কার্যকর মো: আব্দুল্লাহ সাঈদ, আরাফাত সানী,মো: আব্দুল্লাহ,খোরশেদ আলম প্রমুখ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন।













