
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
শিল্প সংস্কৃতি চারুকলা,সঙ্গীত,নৃত্যকলা,আবৃত্ তি, নাট্যকলা ইত্যাদি শিল্পমাধ্যমের সাথে পরিচয় ঘটানোর মাধ্যমে শিশুর সুপ্তস্বত্তা জাগরন ঘটিয়ে শিশুর মানবিকতা,সৃজনশীলতা,মননশীলতা বিকাশের লক্ষে জীবনকে মাধুর্য্যমণ্ডিত করে তোলার জন্য শিল্পসংস্কৃতি ও সুকুমারবৃত্তি চর্চার সুযোগ সৃষ্টি করতে সহজাত সামাজিক দায় বদ্ধতা থেকে সামাজিক-সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি, শিক্ষার গুণগতমানোন্নয়ন,পযর্টন শিল্পের প্রসার ও বিকাশ,দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আর্থসামাজিক টেকসই উন্নয়নে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনায় প্রণোদিত সংগঠন “ঊষা”
শিল্পসাহিত্যসংস্কৃতি চর্চার জন্য ঈদগাঁওতে ঊষা আর্টস ইনস্টিটিউট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। এতে স্বল্প শিশু শাখা (বয়স ৪-৯ বছর) ও শিশু-কিশোর শাখা (বয়স ১০-১৪ বছর) ২টি শাখায় স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন কোর্সে কার্যক্রম শুরু হয়। দক্ষ ও প্রথিতযশা শিক্ষক-প্রশিক্ষকের প্রশিক্ষণ, নিবিড় তত্তাবধানে ঊষা আর্টস ইনস্টিটিউটের অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্পাস ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলবে একাডেমিক কার্যক্রম। দীর্ঘ মেয়াদী শিশু (বয়স: ৪-৯ বছর) শাখায় প্রাথমিক সঙ্গীত শিক্ষা,শুদ্ধ বর্ণমালা উচ্চারণ ও আবৃত্তি শিক্ষা,চিত্রকলা স্পীকিং ইংলিশ,বেসিক কম্পিউটার এবং শিশু-কিশোর (বয়স: ১০-১৪ বছর) শাখায় সাধারণ সঙ্গীত শিক্ষা, চিত্রকলা , প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শিক্ষা,বেসিক কম্পিউটার অ্যাপলিকে শনস, গ্রাফিক্স আর্টস ,স্পীকিং ইংলিশ,থিয়েটার আর্টস কোর্সে ৩১শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত উর্পযুক্ত বয়স শ্রেণীর শিশু-কিশোর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে ।
এছাড়া আগ্রহী শিক্ষার্থীদের স্বল্পমেয়াদী কোর্স বির্তক শিক্ষা ও চর্চা (মেয়াদ ৩ মাস ),বক্তৃতা শিক্ষা ও চর্চা (মেয়াদ ৩ মাস),সৃজনশীল লেখা লেখি ও রিপোর্ট রাইটিং (৩ মাস) ভর্তির সুযোগ থাকবে । সৃষ্টি সৌন্দর্য্যরে প্রেরণা মূলতত্তোর উপর ভিত্তি করে ঊষা আর্টস ইনস্টিটিউট তার স্বকীয়তা, সৃজনশীলতা,মূল্যবোধ সমুন্নত রাখার দীপ্ত অঙ্গী কারে আলোকিত মানুষে আলোকিত সমাজ গঠনে নেতৃত্ব দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঊষা আর্টস ইনস্টিটিউটের পরিচালক শিক্ষক হারুন রশীদ। তিনি জানান,শিশুদের মননশীলতা,সৃজনশীলতা,বিস্ময়বোধ, কৌতুহল, সৌর্ন্দয্যবোধ ও মানবিকতাকে জাগ্রত করতে শিল্পসাহিত্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই,শিশুদের এই সুযোগ তৈরী করে দিতে অভিভাবক সমাজ কে এগিয়ে আসতে হবে।













