নেজামে ইসলাম পার্টির নেতার ইন্তেকালে জেলা নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক

0
10

 

প্রেস বিজ্ঞপ্তি
শায়খুল আরব ওয়াল আজম আল্লামা হাজী মুহাম্মদ ইউনুছ রহ. এর সুযোগ্য জামাতা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতা ও চট্রগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি আল্লামা মীর খলিলুর রহমান আল-মাদানী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ প্রমুখ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শায়খুল আরব ওয়াল আজম আল্লামা হাজী মুহাম্মদ ইউনুছ রহ. এর সুযোগ্য জামাতা, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রবীণ শিক্ষক আল্লামা মীর খলিলুর রহমান আল-মাদানী রহ. এর ইন্তেকালে আমরা আকাবিরীনের পদাঙ্ক অনুসারী একজন প্রাজ্ঞ আলিম ও সাদামনের মানুষকেই হারালাম। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান; কিন্তু আচরণে-বিচরণে ছিলেন সম্পূর্ণ অহঙ্কারমুক্ত। তিনি ছিলেন, একজন বিদগ্ধ আলিম ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ । আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমনত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে যুক্ত ছিলেন আজীবন একনিষ্ঠভাবে। পার্টির কেন্দ্রীয় নেতা ও চট্রগ্রাম উত্তর জেলা সভাপতি ছিলেন দীর্ঘদিন। ইসলামী নেজাম প্রতিষ্ঠার আন্দোলন, বাতিল অপশক্তির মোকাবিলা, দরস-তাদরীস, তা’লীম ও তাযকিয়ার ময়দানে নিরবচ্ছিন্নভাবে সরব একজন সংগ্রামী ও সজ্জন ব্যক্তিত্বের চিরবিদায় আমাদের জন্য বড়ই বেদনার। আমরা একজন অকৃত্রিম মুরুব্বীকে হারালাম।
আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ।

উল্লেখ্য, আল্লামা মীর খলিলুর রহমান আল- মাদানী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২ টা ৫০ মিনিটে জামিয়া পটিয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

 

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭ বছর। তিনি ১ স্ত্রী ও ৪ ছেলে সন্তানসহ অসংখ্য ছাত্র, দোস্ত আহবাব, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মীরের বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাদে যোহর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহর ইমামতিতে জামিয়া ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান ‘মাকবারারে আজিজীতে তাঁকে দাফন করা হয়।

আগেরামুতে অগ্নিকান্ডে ৯ বসত বাড়ি পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পরেকোটবাজার হকার্স সমবায় সমিতির নব নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন