কক্সবাজার শহরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারি নিহত

0
6

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরন্নবী নামের এক ছিনতাইকারি নিহত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশের ৪ সদস্যও আহত হয়েছে। নিহতরা হলেন, নুরন্নবী টেকনাইফ্যা পাড়া এলাকার মৃত আবদুল করিমের পুত্র।

নুরন্নবী পুলিশের তালিকাভূক্ত শীর্ষ ছিনতাইকারি এবং একাধিক মামলার আসামী।

 

 

কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির জানান, নুরন্নবীকে কক্সবাজার শহরের কালুর দোকান এলাকা থেকে অস্ত্র সহ আটক করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে পুলিশ কাটা পাহাড় এলাকায় গেলে তার সহযোগিরা গুলি করে। পুলিশও পাল্টা শুরু করে। এক পর্যায়ে সন্ত্রাসী পিছু হঠলে নুরন্নবীকে গুলিবিদ্ধ আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আগেচট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন: বাতিল হলেন জিয়াউদ্দিন, টিকে গেলেন মোসলেম উদ্দিন
পরেচকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে ক্ষুধার্ত বন্য হাতির পাল