ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন 

0
5
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ অনুষ্টিত হয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন। সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যালয়ের অভিভাবকদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় মেতে ছিল প্রার্থীরা।
১৫ই ডিসেম্বর বহুল প্রত্যাশিত ভোট গ্রহন শুরু হয় সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে। নির্বাচনে বিদ্যালয়ের ভেতরে বাহিরে পুলিশের শক্ত অব স্থান দেখা যায়। নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ের প্রবেশ পথে প্রার্থী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের উৎসুক জনতার উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মত।
শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি ঈদগাঁও পুলিশ ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গেট এলাকায় অবস্থান করেন।পাশাপাশি র্যাবের আরো একটি দল সতর্ক অবস্থানে ছিলেন।
নির্বাচনে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, মহিলা সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল, সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব, সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান নুরছিদ্দিক, খুরুস্কুল চেয়ারম্যান জসিম উদ্দিন, ঝিলংজা চেয়ারম্যান টিপু সুলতান, চৌফলদন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আবদু রাজ্জাক, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, যুবনেতা মিজানুল হক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ছোটন রাজা। বহুল প্রতিক্ষিত এ নির্বাচন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। বিদ্যালয় এলাকায় পোস্টার, ব্যানার লিফলেটসহ নানা প্রচার কার্ডে ছেয়ে গেছে। এ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন।
রাতে ফলাফল ঘোষনায় অভিভাবক সদস্য পদে নিবার্চিত হয়েছেন, শহিদ উল্লাহ মিয়াজী,এসএম সরওয়ার কামাল,ছৈয়দ আলম,রমজান আলী ও সংরক্ষিত মহিলা সদস্যা শামিমা আকতার।
আগেডেসটিনির ৩৫ লাখ গাছ ছাগলে খেয়েছে!
পরেএসএসসি’তে বৃত্তি পেয়েছে একে আজাদ উচ্চ বিদ্যালয়ের সৌরভ ও শাহীন