ঈদগাঁওতে মহান বিজয় দিবস পালনে নানা কর্মসুচী 

0
8
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে মহান বিজয় দিবসে পালনে নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে।
তৎমধ্য জেলা পরিষদ কতৃক আয়োজিত ঈদগাঁও বঙ্গবন্ধু ষ্টেডি য়ামে বনাঢ্য পরিসরে অনুষ্টিত হতে যাচ্ছে কুচকাওয়াজ অনুষ্টান।
এ অনুষ্টানে অংশগ্রহন করতে বৃহত্তর ঈদগাঁওর ২৮টি শিক্ষা প্রতিষ্টান। মহান বিজয় দিবসের দিন সকাল সাড়ে আটটার নান্দনিক কুচকাওয়াজ অনুষ্টান উদ্বোধন কর বেন,কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আ,লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে : কর্ণেল (অব) ফোরকান আহমদ, জেলা পরিষদের প্রধান নিবার্হী হিল্লোল বিশ্বাস, ঈদগাঁও কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা  সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা হেফাজত উল্লাহ নদভী,সদর আ,লীগ সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু। সভাপতি করবেন,ঈদগাঁও বঙ্গবন্ধু ষ্টেডিয়াম বাস্তবায়ন কমিটির সভাপতি ইন্জিনিয়ার বদিউল আলম। অন্যদিকে
বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক সংগঠন ঈদগাঁহর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা উদযাপিত হচ্ছে সকাল নয়টায়।ঈদগাহ ব্লাড ডোনার সোসাইটি,
সাতকানিয়া ব্লাড ব্যাংক, চেতনা ব্লাড ব্যাংক, নতুন অফিস ব্লাড ডোনার, সোসাইটি আর
সেবা ব্লাড ডোনার’স সোসাইটি অংশ নিচ্ছেন।
আগেএসএসসি’তে বৃত্তি পেয়েছে একে আজাদ উচ্চ বিদ্যালয়ের সৌরভ ও শাহীন
পরেগ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদা দেয়ার নির্দেশ