উখিয়া পাবলিক শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা চলছে

0
5

ইমরান আল মাহমুদ,উখিয়াঃ

উখিয়া পাবলিক শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ চলছে।রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
এইবাবের উখিয়া পাবলিক শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪২৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

পরীক্ষায় প্রথম ধাপে পরিদর্শনে আসেন পালং পাবলিক কে.জি স্কুলের প্রধান শিক্ষক মৌলানা রহমত উল্লাহ,গ্রীন বার্ড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক স্বপন বড়ুয়া,কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর সহ প্রমুখ।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে আছে উখিয়া কলেজের আইসিটি বিভাগের শিক্ষক আমানত উল্লাহ।

আগেযুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজের পুত্র ডিসেন্ট আর নেই
পরেনাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত