যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজের পুত্র ডিসেন্ট আর নেই

0
5

শাহেদ মিজানঃ

দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন
কক্সবাজার যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজের পুত্র আলী আকবর ডিসেন্ট। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শহরের নতুন বাহার ছড়া নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি ( ইন্নালিল্লাহি…….. রাজিউন)।
পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মৃত্যুকালে আলী আকবর ডিসেন্ট এর বয়স হয়েছিল প্রায় ৪০ বছর। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
তার মা নারী নেত্রী আয়েশা সিরাজ জানান, ডিসেন্ট তার একমাত্র ছেলে। তিনি দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ক্যান্সার রোগী ভুগছিলেন। এজন্য তাকে দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসা দিয়ে আসছিলেন। কিছুদিন আগে চিকিৎসকরা তার আরোগ্য লাভের আশা ছেড়ে দিয়ে আয় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এর মধ্যে তার মৃত্যু হয়।

আগেউখিয়া জালিয়া পালং ইউনিয়নের স্বাধীনতা পরবর্তী প্রথম চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম আবদুল হক মিয়া আর নেই।
পরেউখিয়া পাবলিক শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা চলছে