
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম আবদুল আজিজ। তিনি ইউনিয়নের মধ্যম ভোম রিয়াঘোনার আজিজুল হকের শিশু পূত্র এবং আলিম উদ্দিনের নাতি বলে জানা যায়। শিশু টির বাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ বাড়ীর পশ্চিম পাশে।
নিখোঁজ শিশু আবদুল আজিজ ২০শে ডিসেম্বর সকাল ৯টায় নিজ বাড়ীতে থেকে নিখোঁজ হয়। ছেলেটির গায়ে ছিল সবুজ প্যান্ড, সবুজ শার্ট আর গায়ের রং ফর্সা। সে আদৌ আদৌ কন্ঠে কথা বলতে পারলেও পিতা মাতার নাম ঠিক ভাবে বলতে পারেনা। বিভিন্ন স্থানে তার খোঁজ খবর অব্যাহত রেখেছেন আত্বীয় স্বজনরা।
কোন হৃদয়বান ব্যাক্তি শিশুটির সন্ধান পেলে আলীম উদ্দীনের বাড়ি বা ঈদগাঁও যুবলীগের সভাপতি এনাম রনির সাথে ( ০১৮১৯৭৫১৫৫৩, ০১৮৭১২৭৩৭৮০) নাম্বরে যোগাযোগ করলে তাকে বিশেষভাবে পুরুষস্কৃত করা হবে।













