উখিয়ায় ৩দিনব্যাপী স্কাউটস ও কাব ক্যাম্পুরি সমাবেশ শুরু আজ

0
4

ইমরান আল মাহমুদ,উখিয়াঃ
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২২শে ডিসেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে ৩দিনব্যাপী স্কাউটস ও কাব ক্যাম্পুরি সমাবেশ।২২,২৩ ও ২৪শে ডিসেম্বর তিন দিন চলবে এ সমাবেশ।
স্কাউটস ও কাব ক্যাম্পুরি সমাবেশ উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে।ফলে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

তবে এবারের স্কাউটস ও কাব ক্যাম্পুরি সমাবেশে অংশ নিচ্ছে উখিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রসা ইত্যাদি।
গতকাল এই ক্যাম্পপুরি সমাবেশের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন উখিয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা।
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশকে ঘিরে টাঙ্গানো হয়েছে বিভিন্ন তাঁবু।এই তাঁবুতে ৩দিন পর্যন্ত অবস্থান করবে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা।

আগেদক্ষিণ মিঠাছড়ির ওসমান আমার ২৮ লাখ টাকা আটকে রেখেছে
পরেউখিয়ায় দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন