
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে “আপনার ওসি,আপনার দোরগোড়ায়” শীর্ষক ব্যাতিক্রমধর্মী এক অনুষ্টান
সম্পন্ন হয়েছে।
২৩ শে ডিসেম্বর বিকেলে ঈদগাঁও বাসষ্টেশনস্থ ইসলামী ব্যাংক চত্তরে জালালাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি হাফেজ নুরুল আবছারের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,কক্সবাজার মড়েল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির। উপস্থিত ছিলেন, মড়েল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান।
অন্যদের মধ্য ছিলেন,সদর উপজেলা কমিউনি টি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক আবদু রাজ্জাক,ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সনজীত চন্দ্র নাথ, এএসআই মহিউদ্দিন,সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এম আবু হেনা সাগর,ঈদগাঁও কমিউনিটি পুলিশ সভাপতি মিজানুল হক,সম্পাদক কাইয়ুম উদ্দিন। মহতী অনুষ্টানে ঈদগাঁও কমিউনিটি পুলিশিং ৪নং ওর্যাড়ের সভাপতি মাহবুব আলম সরাসরি ওসির কাছে প্রশ্ন করেন,ট্রাফিক পুলিশ মোটর সাইকেলের কাগজ যাচাই বাচাই কালে যানজট সৃষ্টি করে থাকে,ঈদগাঁও বাজার ব্যব সায়ী গফুর আলম চৌধুরী পুরো বাজার এলাকার অতিরিক্ত যানজটের বিষয়টিও উল্লেখ করেন এবং কালির ছড়ার যুবনেতা জামিল পাহাড়ে অপরাধ চক্রের বিষয়ে খোলামেলা জানিয়ে দেন।













