সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

0
7

 

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার পেঁচারদ্বীপ সমুদ্র সৈকতে গোসল করার সময় ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে দেলোয়ার হোসেন (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী। বুধবার সকাল ১০ টার দিকে কক্সবাজারে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ সৈকতে গোসল করার সময় সে ভেসে যায়। ভেসে যাওয়া স্কুল ছাত্র খুলনার সোনাডাঙ্গার সাব্বির আহমদের ছেলে।

রামু হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ্ জানিয়েছেন, ‘পেঁচারদ্বীপে বাতিঘর নামে একটি রিসোর্টের মালিক ঢাকার ব্যবসায়ী আবু সাদাত মোহাম্মদ লাভলু। সাগরে ভেসে যাওয়া কিশোর তাঁর ভাগ্নে। আত্মীয়-স্বজনদের সাথে সে লাভলুর মালিকানাধীন রিসোর্টে উঠে। সকাল ১০ টার দিকে সাগরে সবার সঙ্গে গোসল করতে নামার একটু পরেই ভাটার টানে ভেসে যায়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোজাখুজির করেও কোথাও পাওয়া যায়নি’।

 

 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো: জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘কক্সবাজার শহর থেকে অনেকটা দূরে ওই রিসোর্টের অবস্থান। উক্ত সৈকত পয়েন্টে তাৎক্ষনিক উদ্ধার অভিযানের জন্য নেই কোন ব্যবস্থা। এরপরও খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে ওই এলাকায়। তবে এখনও পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী খোজ মিলেনি’।সুত্রঃকক্সবাজার টাইমস

আগেইন্টারনেটের বিকল্প আবিষ্কার করল রাশিয়া
পরেঅমিত শাহকে সমর্থন দিয়ে কাদের গোটা জাতিকে ক্ষুব্ধ করেছেন: মির্জা ফখরুল