
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কনকন শীত আর গুটি গুটি বৃষ্টিকে উপেক্ষা করে সদরের ঈদগাঁও ইসলামাবাদে বর্তমান সময়ের আলোচিত বক্তা ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ড. মিজানুর রহমান আল-আজহারীর ওয়াজ মাহফিলে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। সন্ধ্যার পর থেকে ইসলামাবাদের বাঁশঘাটাসহ পথে প্রান্তরে আর মাহফিলের আশপাশ এলাকায় অসংখ্য মানুষের উপচেপড়া ভিড় যেন চোখে পড়ার মত। সেটি রাতে জনশ্রোতে রুপ নেয়। সু-বক্তা আজহারীর ওয়াজের খবর শুনে শীতের মাঝেও সন্ধ্যার আগে থেকে গরম কাপড় গায়ে জড়িয়ে বৃহত্তর এলাকার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে লোকজন আসতে শুরু করেছিল।
ইসলামাবাদ ইউছুপেরখীল সীরাত কমিটির উদ্যােগে দুইদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন (২৭ ডিসেম্বর) স্থানীয় সীরাত ময়দানে মাষ্টার আমান উল্লাহর সভাপতিত্বে রাত সাড়ে ৯টায় মিজানুর রহমান আল আজহারীর ওয়াজ শুরু হয়।ওয়াজ শুনতে শিশু কিশোর,আবাল বৃদ্বা-বনিতাসহ লক্ষাধিকের বেশি মানুষের সমাগম ঘটে। বিশেষ করে, বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়ন ছাড়াও খুটাখালী, ডুলাহাজারা,চকরিয়া, রশিদনগর ঈদগড়সহ দুরদুরান্তের প্রত্যান্ত গ্রামাঞ্চলের লোকজন এ মাহফিলে ছুটে আসেন। মাঠে সংকোলন না হওয়ায় বাইরে দাঁড়িয়েও ওয়াজ শুনেছেন অসংখ্য মুসল্লিরা। সেচ্ছাসেবক টিমের সদস্য মাহফিলে আসা লোকজনের ভিড় সামলাতে হিমশিম খেতেও দেখা যায়। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। সেখানে পর্দার সাহায্যের হুজুরের ওয়াজ শ্রবন করেন দুরদুুুরান্ত থেকে আসা নারীরা। তাফসীর কোরআন মাহফিলে অন্যদের মধ্যে তাশরীফ পেশ করেন,খুরুস্কুলের জয়নাল আবেদীন, রামুর রহমানিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আবদু রহিম বশরী,ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধাক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী,দক্ষিন চাকমারকুল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন,ইউছুপেরখীলের কৃতিসন্তান ব্যারিষ্টার নুরুল আজিম।
আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান জাফর আলম,ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী,খুটাখালী তমিজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ উমর হামজা,এ জি লুৎফুর কবির মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ,ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
২৬শে ডিসেম্বর (প্রথম দিন) স্থানীয় চেয়ারম্যান নুর ছিদ্দিকের সভাপতিত্বে তাশরিফ পেশ করেন, চট্রগ্রামের হয়রত মাওলানা ফানাবিল্লাহ বিন আযাদ,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ধর্মীয় আলোচক হয়রত মাওলানা এনামুল হক ইসলামাবাদী,এজি লুৎফুর কবির মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক আবদু রহমান আযাদ,ডুলা ফকির (রা:) জামে মসজিদ পেশ ইমাম হাফেজ বদিউল আলম।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্য ছিলেন,সদর রামু আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল,জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু,স্থানীয় মেম্বার দিদারুল ইসলামসহ আরো অনেকে।













