গোমাতলী রাজঘাট প্রত্যাশা যুব সংঘের ক্রিকেট টুনামেন্ট সম্পন্ন

0
6

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহ

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী রাজঘাট প্রত্যাশা যুব সংঘ কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
সোমবার ৩০ ডিসেম্বর দুপুরে স্থানীয় বিসিক খেলার মাঠে অনুষ্টিত টুর্নামেন্টে রাজঘাট জুনিয়র স্পোটিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন।
রাজঘাট প্রত্যাশা যুব সংঘের সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম রিটনের সঞ্চালনায় খেলা পরবর্তী এক সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্য পোকখালী ইউনিয়ন আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,পোকখালী ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহবায়ক জামাল উদ্দীন, পরিবহন নেতা জিয়াউল করিম মিন্টু ও আবদুল মাজেদ সওদাগর বক্তব্য রাখেন।
টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহন করে।

 

ফাইনাল খেলায় রাজঘাট প্রত্যাশা ক্রিকেট একাদশ বনাম রাজঘাট জুনিয়র স্পোটিং ক্লাব মোকাবেলা করে চ্যাপিয়নের গৌরব অর্জন করে রাজঘাট জুনিয়র স্পোটিং ক্লাব।
সেরা রান সংগ্রাহ করেন ইমরান উল হক ও সেরা উইকেট সংগ্রাহে ছিল আব্দুল্লা বিন সায়েম।
পরে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ট্রপি বিজয়ীদের হাতে তুলে দেন।

আগেচকরিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ী আটক
পরে‘আওয়ামী মটর চালক লীগ’ সভাপতি অস্ত্র ও ইয়াবা সহ আটক