
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
নতুন বছরে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌছে দেয়ার দাবী এলাকাবাসীর। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম আদালতকে শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, গ্রামীন সড়ক, জনপথ সংস্কারসহ উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা,জেলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের বিরাজ মান সমস্যা ও সংকট নিরসনে সব শ্রেণীপেশার সমন্বয়ে নিবার্চনের মাধ্যমের শক্তিশালী কমিটি গঠন করা, ওয়ার্ড ভিত্তিক সেবাকেন্দ্র স্থাপন করা,বন্যা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, ঈদগাঁও বাজারের জনদূর্ভোগ লাঘবে পর্যাপ্ত গণশৌচাগার নির্মাণ, বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা,মাদক,বাল্য বিবাহসহ নানা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সমাজের নেত্বস্থানীয়ও নানা শ্রেণীপেশার ব্যাক্তিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক আইন-শৃঙ্খলা কমিটি করে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা,গ্রামগঞ্জে অপরাদ প্রবনতা দূরীকরনে পুলিশী টহলের ব্যবস্থা করা,ঈদগাঁও ফুলেশ্বরী নদীকে দখল-দুষণের হাত থেকে রক্ষা করা, এলাকায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনসহ কর্মসংস্থান সৃষ্টি করা, এলাকার মসজিদ-মন্দির-শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি কবর স্থান, শ্মশান,সেবাখোলা,পুকুর-জলা ধার-জলাশয় উন্নয়ন ও রক্ষণাবেক্ষনে কার্যকর সংরক্ষন কমিটি করা,এলাকার উন্নয়ন কাজ তদারকি এবং পরিকল্পনা গ্রহণসহ কার্যক্রমে জবাবদিহিতা-গতিশীলতা,সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত কল্পে জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,কৃ
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম জানান,নতুন বছরে বৃহত্তর ঈদগাঁওর উন্নয়নে দাবীসমুহ বাস্তবায়নে সংশ্লিষ্ট কতুপক্ষের নিকট আকুল আবেদন।
এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কক্সবাজার প্রতিদিনের এই প্রতিবেদকের কথা হলে তারা এলাকার স্বার্থে উপরোক্ত দাবীগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে স্ব স্ব ইউনিয়নসমুহে আলোয় আলোকিত হয়ে উঠবে। সে সাথে গ্রামীন উন্নয়ন একধাপ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন। কয়েকজন শিক্ষার্থীর জানান,বৃহত্তর এলাকারড় প্রত্যান্ত গ্রামাঞ্জলকে আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে নতুন বছরের এই দাবীসমূহ বাস্তবায়ন এখন সময়ের গনদাবী।













