
নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন ও কক্সবাজার সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ক্যথিং অংয়ের একমাত্র পুত্র উথান্ট অংয়ের বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রæয়ারী) ঝাকজমক আয়োজনে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কনভেনশন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনীতিক, প্রশাসনিক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রাণবন্ত উপস্থিতি বিবাহোত্তর অনুষ্ঠান রূপ নেয় সম্প্রীতির মিলনমেলায়। সাবেক সাংসদ এথিন রাখাইন ও অধ্যক্ষ ক্যথিং অং পরিবারের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হন অতিথিরা।
উল্লেখ্যঃ বান্দরবাজন জেলার আলীকদম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও বতর্মান উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ব্যরী মার্মা ও বনবিভাগের সাবেক পদস্থ কর্মকর্তা উথোয়াই মার্মার কন্যা মিমি থেন এর সাথে সাবেক সাংসদ এথিন রাখাইন ও অধ্যক্ষ ক্যথিং অংয়ের একমাত্র পুত্র উথান্ট অংয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়।













