
নিজস্ব প্রতিবেদক,রামু
রামুতে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে জীবন দক্ষতা শিক্ষা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। রামু ইনস্টিটিউট অব মিউজিক সেন্টারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (৪, ৫ ও ৭ মার্চ) এ কর্মশালায় উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, চাকমারকুল, রশিদ নগর ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫টি যুব ক্লাবের ২০ জন সদস্য অংশগ্রহণ করে। চট্টগ্রাম অঞ্চলের জনগনের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ শীর্ষক প্রকল্প রাউন্ড-২ এর মাধ্যমে ইপসা-সিভিক কনসোর্টিয়াম (ইপসা, নোঙর এবং হেলপ কক্সবাজার) কক্সবাজার জেলার সদর, রামু, চকরিয়া ও মহেশখালী উপজেলায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে কাজ করছে। রামুতে প্রকল্পটি বাস্তবায়ন করছে হেলপ কক্সবাজার। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রজেক্ট ম্যানেজার মো. সাদেকুল ইসলাম, ইপসা সিভিক প্রজেক্ট এর কো অর্ডিনেটর (ট্রেনিং) মো. নাজমুল বারাত রনি, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. জুবাইদ ও সাইফুল ইসলাম। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সময় পরিদর্শন করেন হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম, জাপানী নাগরিক মিনাকো হোসোডা, নারিকো নাকাহারা, প্রোগ্রাম ডাইরেক্টর নুরুল আলম সাদেকী, মনিটরিং অফিসার বনরতœ তঞ্চংগা, সিভিক রামু অফিসের ক্যাশিয়ার শহিদুল ইসলাম রুবেল, ফিল্ড ফ্যাসিলিটেটর মরিয়ম বেগম প্রমূখ।













