
সিবিকে ডেস্কঃ
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি মাংলা পাডায় বন্য হাতির আক্রমণে নুর জাহান নামের এক নারীর মৃত্যু হয়েছে।তিনি ওই এলাকার আলী হোসেনের স্ত্রী।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মেম্বার কামাল হোসেন জানান, আজ সকালে স্থানীয় আলী হোছন প্রকাশ হামু জেঠার বসতবাড়িতে একদল বন্যহাতি হানা দেয়। এতে সবাই পালিয়ে রক্ষা পেলেও নূরজাহান হাতির আক্রমণের শিকার হয়। বন্যহাতি নুর জাহানকে পায়ের তলায় পিষ্ট করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে আশ পাশের লোকজন তার মরদেহ উদ্ধার করে













