
হাসান তারেক মুকিম:
কক্সবাজার মেডিকেলে করোনা পজেটিভ ২ জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আইসোলেন হাসপাতালে নেওয়া হচ্ছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা যায় শুক্রবার নতুন ২ করোনা রোগীর একজন কক্সবাজার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার শাহ আলম তিনি স্থানীয় আবু ছৈয়দের ছেলে। জানা গেছে তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ি সপ্তাহ খানেক আগে তিনি ঢাকা থেকে কক্সবাজার এসেছে। অন্যজন টেকনাফ উপজেলার নুরুল আলম তিনিও কিছুদিন পূর্বে ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে ২৪ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজে ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ২ জন পজেটিভ এসেছে বাকি ৭০ জনের নেগেটিভ এসেছে। করোনা পজেটিভ এ দুই জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আইসোলেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে













