কক্সবাজারে একদিনে ৭ জনের করোনা পজেটিভ : ৫ জন মহেশখালীর

0
6

মাহাবুবুর রহমান.
কক্সবাজারে ২৪ এপ্রিল ৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে ঐ দিন ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৭ জনের দেহে কেভিট-১৯ অর্থাৎ করোনা ভাইরাস আছে। এর মধ্যে একজন কক্সবাজার পৌরএলাকার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার শাহ আলম তিনি স্থানীয় আবু ছৈয়দের ছেলে। জানা গেছে তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ি তিনি সপ্তাহ খানেক আগে ঢাকা থেকে কক্সবাজার এসেছে। অন্যজন টেকনাফ উপজেলার পৌর এলাকার পানিরছড়ার নুরুল আলম বলে জানা গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা প্রথমে ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ২ জন পজেটিভ এসেছে বাকি ৭০ জনের নেগেটিভ এসেছিল পরে বিকাল বিকাল সাড়ে ৫ টার পর্যন্ত ১০১ টি নমুন পরীক্ষা করা হলে ৭জন পজেটিভ আসে।

 

করোনা পজেটিভ অপর ব্যাক্তির নাম মোঃ রিদুয়ান (৩৪) পিতা আবুল কাশেম তার বাড়ি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নয়াপাড়ায়। কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান,আমি ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে তাড়াতাড়ি রিদুয়ানের বাড়িতে এসেছি। তিনি জানান,রিদুয়ান একজন পান ব্যবসায়ি সে ১০/১২ দিন আগে ঢাকা গিয়েছিল পান নিয়ে। তার স্ত্রী এবং ১ মেয়ে সন্তান আছে এবং পাশে তার মা বাবা সহ পরিবারের সবাই থাকে। এছাড়া কালারমারছড়ার আরো করোনা পজেটিভ আছে তারা হলেন,উত্তর নলবিলার হোসাইন সাব্বির বয়স ২৮,অঞ্জলি বড়–য়া বয়স৩৫ কালারমারছড়া ১ নং ওয়ার্ড,আবদুল্লাহ বয়স৩৫ কালারমারছড়া ইউনুচখালী ১ নং ওয়ার্ড অপর জন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলিয়াঘোনা এলাকার মোঃ হেলাল উদ্দিন বয়স (৩০)
এসময় প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়ি এবং আশপাশের এলাকা লকডাউন করার প্রস্তুতি চলছে বলে জানান স্থাণীয় চেয়ারম্যানগন।

আগেনতুন আক্রান্ত রুমালিয়ার ছরা ও টেকনাফের করোনা রোগীদ্বয়কে রামুর আইসোলেশনে প্রেরন
পরেরামুতে অবৈধভাবে রাতের অন্ধকারে করাত কল চালানোর অভিযোগ